Saturday, 6 August 2022

লুকোচুরি

                                 লুকোচুরি 

শব্দটার মধ্যে কত যেন আনন্দ অনুভূতি রঙ্গ রসিকতা কৌতূহল জড়িয়ে রয়েছে।

শব্দটা শোনা মাত্রই সেই ছোটবেলার Hide&Seek খেলাধুলার কথা মনে পড়ে যায়।

দিনের পর দিন পেরিয়ে গেছে হাসি আড্ডা রঙ্গ রসিকতা ও  লুকোচুরি খেলার মধ্যে দিয়ে।  

সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটেছে, আজ লুকোচুরি বলতে শব্দটা তো রয়েছে কিন্তু অর্থটা পাল্টে গেছে।

এখন লুকোচুরি হয় কেবল মনে আর মনের মধ্যে।কার মনে যে কি চলছে কিভাবে কাকে সারপ্রাইস করবে নাকি আঘাত

করবেতা বোঝা সত্যি দুস্কর ব্যাপার।তবুও মানুষ আজও একে অপরের মনে লুকোচুরি খেলায় মত্য হয়েছে।

কেউবা সারপ্রাইজ এ ভরিয়ে তুলছে অন্যের মন আবার কেউবা আঘাতে বিষিয়ে দিচ্ছে সারাটা জীবন।

Friday, 5 August 2022

১৫ই অগাস্ট

                     ১৫ই অগাস্ট 


বীরেদের শত শত রক্তবিন্দু ও ঘামের কণায়,

রয়েছে লেখা মাতৃভূমির প্রতিটি  দানায়।

আগস্টের শুরুতেই মনেতে ভাসে উচ্ছাস ও উদ্দীপনা,

৭৬তম স্বাধীনতা দিবসে বীরেদের প্রতি রইল সহস্র শ্রদ্ধা ও প্রণাম।  

Thursday, 4 August 2022

আজকের স্বাধীন ভারত

             আজকের স্বাধীন ভারত 

ভারত বাসীর গর্বের দিন আসছে ১৫ই  অগাস্ট ,

স্বাধীনতা পেতে শত শত বীর দিয়েছে নিজের জীবন 

মরেও এনারা আমর রবে , থাকবে চিরকাল। 

স্বাধীন এ দেশে রয়েগেছে তবু পরাধীনতার ম্লান। 

স্বার্থ আর ঐশ্বর্যের লোভে বেচছে  জন্ম ভূমি ,

হিংসা ও অহংকারে এরা  রাঙাচ্ছে মাতৃভূমি। 

স্বাধীন এ দেশে, স্বাধীনতা পেয়েকি ফিরেছে স্বাধীন মনে ?

পরাধীনতার বিশৃঙ্খলা বিরাজমান এ জীবনে। 

Wednesday, 3 August 2022

মেঘলা হয়ে এলো

 মেঘলা হয়ে এলো গগনে ,

গুড়ু গুড়ু শব্দে ভরিল শ্রবনে। 

মন যে হয় ভীষণ আনমনে,

এলো বুঝি বৃষ্টি এবার 

    প্রবল ধারায় ও পবনে। 

মনেতে খুব আজ ভীষণ অসুখ,

ভিজিয়ে মন কি ফেরাবে সে সুখ !

যা কভু পারেনি তা ভুলতে।

এবার বুঝি থামলো বৃষ্টি ,

পূব আকাশে রামধনুর সৃষ্টি। 

ভরিয়ে মন-প্রাণ জুড়ায়ে সে আবার,

মিলায়ে সময়ে অনুভূতিতে সবার।

মন কি ফিরবে সেই চেনা ছন্দে !

রাঙাবে জীবন আবার আনন্দে। 

Monday, 1 August 2022

পরিযায়ী সুখে বিলীন

 পরিযায়ী সুখে বিলীন 


সব পরিযায়ী সুখ খুঁজে যায় ,

সুখের নামে দুঃখ আসে যায়। 

জীবন গড়ার এই খেলাঘর ,

সবকিছুতেই মায়ার বাঁধন। 

সুখের সন্ধানে ঘর ছাড়ে সে,

পাড়ি দিয়ে অজানার দেশে।

সুখের বিলীন মেলাই ভার ,

বুঝবে একদিন সে, এই জগৎ সংসারে।

সাক্ষাতের প্রয়াস

      সাক্ষাতের প্রয়াস 


         কতবার তোমায় বোঝানোর চেষ্টা করেছি, ''খুশি টাকাতে নেই''। ..এক বার ও বোঝার চেষ্টা করোনি তুমি, বার বার তুমি আমায় ব্লেম করে গেছো। কেন জানি না সেদিন তুমি টাকাতেই  খুশি খুঁজতে। .....আজ তোমার মনে পড়তে পারে ,একটা উদাহরণ স্বরূপ কথা বলেছিলাম। .... যদি কোনো কারণে একসিডেন্ট এ আমার হাত পা চলে যায় তাহলে তুমি কি করবে ? তখন তো টাকা উপার্জন বন্দ হয়ে যাবে, তুমি কি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে ?

মনে পড়ছে আমার কথা ? তোমার থেকে কোনো সদুত্তর তো পাই নি। .....কিন্তু আমার বুঝতে তখন অসুবিধে হয়েছিল না। ..যে তোমার মনে কি চলছে।অনেক বাহানা অজুহাত দেখেছি। ......কিন্তু আমি তোমাকেই ভালোবেসেছি। ...আজীবন ভালোবেসে যাবো যতদিন প্রাণ আছে। 

   টাকার প্রয়োজন আছে বাঁচার জন্য, বিলাসিতার জন্য নয়। আমার অক্লান্ত প্রয়াস একবার ও তুমি বোঝার চেষ্টা করোনি। ইটা ওটা চেষ্টা তো করেছি কিন্তু ব্যর্থ হয়েছি প্রতিটা মুহূর্তে আর সেটাই তোমার কাছে সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ালো নিজেকে সরিয়ে নেওয়ার আমার থেকে। 

      তুমিও তো সমান ভাবেই আমাকে ভালোবাসতে ? তুমি ও তো আমাকে কথা দিয়েছিলে জীবনে যাই ঘটুক না কেন কখনো ছেড়ে যাবো না।সবকিছু ভুলে নিজের সিদ্ধান্ত বদলে নিতে পারলে ? তাহলে কি ছিল তোমার দেওয়া প্রতিশ্রুতি ?যতই তোমাকে রাগের মাথায় মুখের উপর বলি না কেন ভালো কোনো ছেলে দেখে বিয়ে করে নাও....যখন তোমার কথায় আমাকে ভীষণ কষ্ট দিতো তখন আমি রাগে কথা গুলো বোলতাম, একবার ও ভাবলে না ওটা আমার মুখের কথা ছিল হৃদয়ের নয়।

     আচ্ছা কিছু মুহুর্ত্য তোমার মনে পড়ে , যতবার আমরা একে অপরের কাছাকাছি এসেছি কখনো আমাদের মধ্যে ঝগড়া ঝাটি অশান্তি হয়েছে ? হরিদেবপুর বাসায় তুমি রাগ করে রান্না ঘরে শুয়েছিলে, আমি কোলে করে তুলে এনেছিলাম। আর একবার ২০১৮সালের দূর্গা পূজা দেখার সময় দমদম এ রাস্তায় আমাকে থাপ্পড় মেরেছিলে লোকেদের সামনে, আমি কি তোমার উপর রেগেছিলাম। 

        প্রতি রাতে কত প্রশ্নের মুখোমুখি হয়েও উত্তর খুঁজে পাই না। শুধুই চোখের জলে রাত কেটে যায়  ....ভালোবাসা কি সত্যি মূল্যহীন ? কোনো দাম ছিল না আমাদের ভালোবাসার ? আমাদের কাটানো কত মুহুর্ত্য চোখের সামনে ভেসে ওঠে, কত কথা ,কত পরিকল্পনা, কত আবেগ সবই কোথায় মিলিয়ে গেলো  ......কিছু করতে পারিনি মানে কি এটাই, যে সারাটা জীবন আমি এভাবেই থাকবো, কি তুমি এইভাবেই মিশেছিলে আমার সঙ্গে ?এইভাবে তুমি আমাকে চিনেছিলে, জেনেছিলে ?ঝগড়া ঝাটি অশান্তি যাই হোক না কেন কখনো আমাদের মধ্যে ভালোবাসা কমেছিলো বলতে পারো ? তুমি ও তোমার পরিবার সকলে আমাকে ভুল বুঝে এসেছো প্রথম থেকে , আমি নাকি বাবার টাকায় ফুটানি  মারছি , গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। ..শুনেছি ও তোমাদের মুখে। তুমিও তাই বিশ্বাস করতে ? বাবা আমাকে টাকা দিতো ফুটানি মারার জন্য। কত টুকু যাচাই করেছে তোমার পরিবার কথাগুলো বলার আগে ?

হ্যাঁ ,আমি চাইলে তখন ই বাবার থেকে কিছু টাকা নিয়ে দোকান করতে পারতাম, কিন্তু করিনি কারণ জানো ? ..কারণ একটাই, বাবার থেকে একটা টাকাও নেবো না তাই। হ্যাঁ পরিবারে কিছু দিতে হতো না এটাই ছিল আমার প্লাস পয়েন্ট। ....কিন্তু নিতাম না কখনো।  নিজের খরচ টা  নিজেই ম্যানেজ করতাম, তোমার সঙ্গে ও যাই খরচ করতাম ওটা আমার নিজের টাকা থাকতো বাপের নয়।

আমার থেকেও তুমি অনেক সুখে ছিলে ওখানে, তোমার মা বাবা তো তোমাকে কিছু না হলেও বছরে একটা ড্রেস কিনে দিতো যেমন পারুক।... ইটা সত্যি যে দিতো। কখনো আমার বাবাকে জিজ্ঞেস করে দেখেছো কবে আমাকে লাস্ট ড্রেস কিনে দিয়েছে ? বলতে পারে কিনা ?

আমার পরিবারের থেকেও তোমাকে বেশি ভালোবেসেছি। ...কিন্তু কি তার দাম পেলাম? মিশেছো আমার সাথে কিন্তু আমার হৃদ স্পন্ধন কখনো অনুভব করতে পারোনি। 

আমার জীবনের সবথেকে বড়ো ভুল তোমাকে ৪টা বছর ওখানে রেখে দেওয়া টা।কিছু না করতে পারি তাও নিজের কাছে তোমাকে নিয়ে রাখা উচিত ছিল। কিন্তু আমার ভাবনার সঙ্গে আমার ভাগ্য সাথ দেয় নি ।কিছু একটা করে নিতে পারলে আগামী দিনে চলার পথ টা আরো সহজ হতো ,তাই বারে বারে তোমার থেকে সময় চেয়ে নিয়েছি।কিন্তু এমন এক পরিস্থিতির শিকার হবো কোনোদিন ও ভাবি নি।তবুও অনেক চেষ্টা করেছি ভুল বোঝাবুঝি সুদরে নিতে। ...দিনের পর দিন রাতের পর রাত কেঁদেছি শুধু একটি বার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি কথা বলতে চেয়েছি কিন্তু কোনো সুযোগ তুমি দাও নি....কেন বলতে পারো?....তুমি কি সত্যি পাষান হয়েগেছিলে নাকি ঘৃণা করতে শুরু করেছিলে আমাকে? যোগাযোগের সব পথ বন্দ করে তুমি কি সুখী হতে পেরেছো ? কতোটা সুখী হতে পেরেছো বোঝাতে পারবে আমাকে/তোমার পরিবারকে? তোমার জীবনের সব ইচ্ছা আহ্ললাদ আজ পূরণ হয়ে গেছে ? আমি স্বপ্নে ও ভাবতে পারিনি তুমি অনন্য কাউকে বিয়ে করে নিতে পারবে। তোমার প্রতি আমার এই বিশ্বাস টুকু ছিল,আর যাই হোক তুমি আমাকে ছাড়া অনন্য কাউকে বিয়ে করবে না। .....কিন্তু, কেন এমন করলে ? কিবা আমার দোষ ? কি ভুল আমি করেছি ? কেন আমাকে তিলে তিলে  মারছো ? একবার ও যোগাযোগ করা যায় না। ... তোমার সুখের ভাগিদার হতে না পারি দুঃখের ভাগিদার তো হতে পারবো। 

কবে যোগাযোগ করবে ? মোরে গেলে ? তখন চেষ্টা করেও পারবে না।.....তাই, বেঁচে থাকতে কথা বলো। যদি কথা বলেই ২দিন বেশি বাঁচা যায় তাতে তোমার কি কোনো আপত্তি রয়েছে ?

Sunday, 31 July 2022

তোমার ডানার স্বপ্ন উড়ান ,

 তোমার ডানার স্বপ্ন উড়ান ,


প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্নে উড়ান ভরেছিলাম প্রতিটা মুহুর্ত্যে, জীবনের সামনের চলার পথগুলো আরো সহজ ও সাফল্যের সাথে প্রতিষ্টিত করতে। কিন্তু স্বপ্ন আজ  স্বপ্ন হয়েই থেকে গেল। বাস্তবে পরিণত হলো না। স্বপ্নের উড়ান আর ভরা হলো না প্রিয় মানুষটার সাথে সাথে। 


                 ''তোমার ডানায় ভর করে আজ পাড়ি দেব দূরদেশে ,

                                    স্বপ্নে নয়, বাস্তবেতে থাকবো তোমার পাসে। 

                                                 উড়ান ভরো রয়েছি আমি থাকবো একসাথে। 

                                                             বিপদ আপদ ঘুঁচবে সবই আমাদের সাফল্যেতে।'' 



লুকোচুরি

                                 লুকোচুরি  শব্দটার মধ্যে কত যেন আনন্দ অনুভূতি রঙ্গ রসিকতা কৌতূহল জড়িয়ে রয়েছে। শব্দটা শোনা মাত্রই সেই ছোটবেলা...