মেঘলা হয়ে এলো গগনে ,
গুড়ু গুড়ু শব্দে ভরিল শ্রবনে।
মন যে হয় ভীষণ আনমনে,
এলো বুঝি বৃষ্টি এবার
প্রবল ধারায় ও পবনে।
মনেতে খুব আজ ভীষণ অসুখ,
ভিজিয়ে মন কি ফেরাবে সে সুখ !
যা কভু পারেনি তা ভুলতে।
এবার বুঝি থামলো বৃষ্টি ,
পূব আকাশে রামধনুর সৃষ্টি।
ভরিয়ে মন-প্রাণ জুড়ায়ে সে আবার,
মিলায়ে সময়ে অনুভূতিতে সবার।
মন কি ফিরবে সেই চেনা ছন্দে !
রাঙাবে জীবন আবার আনন্দে।
No comments:
Post a Comment