ভুলে যদি থাকতে হবে,
এসেছিলে কেনো আমার মনে?
মিষ্টি মিষ্টি কথার ছলে,
সারাটা ক্ষন তুমি আগলে ছিলে।
তখন আমি বেশ তো ছিলাম,
তোমার মনে তোমার প্রানে।
তোমার কথায় গা ভাসাতাম,
যেথায় খুশি সেথায় যেতাম।
এইভাবে দিন পেরিয়ে য়েতাম,
খুশির ঢেউয়ে মন সাজাতাম।
সুখ দুঃখের সঙ্গী হয়ে,
ছিলাম আমি তোমার সনে।
হঠাৎ এমন কি বা হল,
এক ঝোঁকাতেই পালটে গেল।
তুমি ও শেষে পালটে যাবে,
এমন কোনদিন বুঝিনি আগে।
ভুলেই যদি থাকতে হবে,
এসেছিলে কেনো আমার মনে। ~bks
No comments:
Post a Comment