''তুমি চাও আমার থেকে মুক্তি,
আর আমি চাই জীবনের থেকে মুক্তি''
: মুক্তি :
সত্যি মুক্তি চেয়েছো ?নাকি নিজের জীবন রাঙিয়েছো।
একটা পরিবার উজাড় করে হয়েছো তুমি শান্তি।
জানিনা আরো কত পরিবার রয়েছে পেছনে লুকিয়ে !!
হয় তো আমার হৃদয় বিভ্রান্ত হয়েছিল তোমার প্রলোভনে ,
বুঝতে তখন পারিনি আমি, আমার মনে প্রাণে।
এমন কিছু ঘটতে চলেছে আমার সনে।
ভালোবাসার নামে আঘাত হানতে বাঁধলো না একটুও তোমার মনে।
মুক্তির নামে জীবন রাঙিয়েছো নিজের ২ নয়নে।
পরিবার পরিজনে ,আত্মীয় সজনে দেখেছি কত না রঙ্গলীলা ,
বিপদে আপদে কাঁদিয়ে ভাসাতে থাকতো কি তোমার চেনা আনাগোনা ?
খুব বোকা আর নিঃস্বার্থ ছিলাম, তাই পৌঁছে যেতাম সময়ে অসময়ে।
সব ভুলে আজ জীবন সাজিয়েছো অমৃত খেলাঘরে।
যদি কোনোদিন সত্যিকারে ভালোবেসে থাকতে নিজের হৃদয় থেকে,
তাহলে একটা হৃদয় শুন্য করে ,পারতে না কোনোদিন অন্য হৃদয়ে বোসতে।
বুঝতে পারি এখন আমি ,না ভালোবাসা না ভরসা কিছুই ছিল না তোমার মনে।
শুধুই ছিল ছলনা ,অভিনয় আর ছল চাতুরীতে ভরে।
যাই হোক ছলনা নতুবা অভিনয়! আমি ছিলাম সুখে তোমায় ভালোবেসে।
তাই আজও পারিনা ভুলতে হারানো দিনগুলো, কোনোভাবে কোনোমতে।
তবুও বাঁচছি, বেঁচে আছি বেশ হারানো স্মৃতির খোঁজে।
No comments:
Post a Comment