নিরুদ্দেশে পাহাড় থাক ,
দিগন্ত জুড়ে উচ্চ শিখর থাক ,
আলোর ঝলকানির অপরূপ সৌন্দর্য থাক ,
বিষন্ন জীবনে মুক্তির খোঁজে বারে বারে ফিরে আসা যাক।
শত্রুর দল ,বিপদ ,কুসময় সব ওপারেই থাক ,
মুগ্ধ জীবন ,আনন্দ ,উল্লাস সব এপারেই থাক ,
বাদলের দল সব, গায়ে ভেসে ভেসে যাক ,
উচ্চ যেথায় শির ,পদতলে জীবেরা সেথায় বাঁচার উৎস খুঁজে পাক ,
বিষন্ন জীবনে মুক্তির খোঁজে বারে বারে ফিরে আসা যাক।
বিস্তীর্ণ এলাকা জুড়ে, দিগ্ দিগন্ত ভোরে পাহাড় তুমি নিরুদ্দেশেই থাক।
No comments:
Post a Comment